দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে নিজ হাতে অংশ নিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এ সময় জনসাধারণকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি, কর্মস্থল, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা এবং সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিজ হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মন্ত্রীও সেই বার্তা তুলে ধরেন।
যে আই